কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে। পুলিশের এই অভিযানে ৬ জন চোর ও ছিনতাইকারী, ১৭ জন মাদক সেবনকারী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ২ জন ধর্তব্য অপরাধে এবং নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের মধ্যে রয়েছেন বাদশা ঘোনার আবদুল্লাহ, চৌফলদন্ডীর আসিফ, পাহাড়তলীর আকাশ চন্দ্র দাস, খুরুশকুলের জাহিদ হাসান, ঘোনার পাড়ার রায়হান এবং সুইপার কলোনীর সূমী ধর। পুলিশি তথ্যানুযায়ী, গ্রেফতারকৃত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে টেকপাড়ার জাহেদুল ইসলাম মান্না, টেকনাফের রাকিবুল হাসান ও মোহাম্মদ ইফাছসহ ১৭ জনকে আটক করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামীদের মধ্যে দেলোয়ার হোসেন, আব্দুল শুক্কুর, জাহাঙ্গীর আলম ও আসিফকে গ্রেফতার করা হয়। ধর্তব্য অপরাধে গ্রেফতার হয়েছেন মো. বাবু ও মো. শুক্কুর আলী। এছাড়া নিয়মিত মামলায় লিয়াকত আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশ জানায়, এলাকায় ছিনতাই ও অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী ও মাদকসেবীসহ ৩০ জন আসামী গ্রেফতার হয়েছেন। পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়।


0 Comments