ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কর্মীদের সন্তানদের শিক্ষাজীবনে সহায়তায় প্রিয়শপ স্কলারশিপ চালু করল দেশের অন্যতম বৃহৎ রিটেইল প্ল্যাটফর্ম

কর্মীদের সন্তানদের শিক্ষাজীবনে সহায়তায় প্রিয়শপ স্কলারশিপ চালু করল দেশের অন্যতম বৃহৎ রিটেইল প্ল্যাটফর্ম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ তাদের কর্মীদের সন্তানদের জন্য ‘প্রিয়শপ স্কলারশিপ’ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রিয়শপ কর্তৃপক্ষ মনে করে, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের পেছনে কর্মীদের পাশাপাশি তাদের পরিবারেরও বিশেষ অবদান রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই কর্মীদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার লক্ষ্যে এই শিক্ষাবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবেন। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের এই বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। প্রতিকূলতা ও সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের এই সাফল্যকে স্বীকৃতি জানাতেই প্রতিষ্ঠানটি এমন উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমানে সারা দেশে প্রিয়শপের ৪৩টি হাব রয়েছে, যেখানে কর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো খুচরা ব্যবসায়ীর কাছে সেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এই উদ্যোগ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে কর্মীদের কঠোর পরিশ্রম এবং তাদের পরিবারের সমর্থন রয়েছে। তাই আমাদের দায়িত্ব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই স্কলারশিপ কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে পাশে থাকার একটি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের সম্ভাবনায় বিনিয়োগ করার লক্ষ্যেই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সংক্ষেপে:
কর্মীদের সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা করতে প্রিয়শপ স্কলারশিপ চালু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মীদের সন্তানদের শিক্ষাজীবনে সহায়তায় প্রিয়শপ স্কলারশিপ চালু করল দেশের অন্যতম বৃহৎ রিটেইল প্ল্যাটফর্ম

0 Comments