ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের তিনজন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক বিবরণী থেকে এই তথ্য জানা গেছে। উপহারপ্রাপ্ত তিন নারী হলেন নাটালি হার্প, চেম্বারলেন হ্যারিস ও মার্গো মার্টিন। তারা প্রত্যেকেই এই অর্থকে ‘ছুটি কাটানোর নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন।

উপহারপ্রাপ্তদের মধ্যে নাটালি হার্প ২০২২ সালে ট্রাম্পের সহযোগী হিসেবে হোয়াইট হাউসে যোগ দেন। ট্রাম্পের প্রতি তার বিশেষ আনুগত্য এবং সাম্প্রতিক সময়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে হার্পকে প্রেসিডেন্টের সঙ্গে বেশি দেখা যাওয়ায় তাকে নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই তিন কর্মীর বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার। নগদ উপহারের বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠজনদের বড়দিনের উপহার দিয়ে আসছেন। সরকারি দায়িত্বের সঙ্গে এই উপহারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

তবে এই উপহারের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের নৈতিকতাবিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার। তিনি জানান, ফেডারেল আইন অনুযায়ী সরকারি কর্মীদের নির্ধারিত বেতনের বাইরে অতিরিক্ত অর্থ প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।

সংক্ষেপে:
হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্থিক বিবরণীতে একে ছুটি কাটানোর উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই উপহার নিয়ে আইনি প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিলেন ট্রাম্প

0 Comments