রাজধানীর উত্তরখান এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান, মো. রাকিব, মো. তানভীর খান, মো. আব্দুর রহমান, মো. সিফাত, মো. মাহাফুজার রহমান, মো. আশিক মিয়া ও মো. বকুল আহমেদ ওরফে রাজু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উত্তরখান থানার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জন পালিয়ে যান। এ ঘটনায় উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রাজধানীর উত্তরখানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১২ সেপ্টেম্বর একটি অটো গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


0 Comments