গাজীপুরের কালিয়াকৈরে ১২২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়াকৈর পৌরসভার অডিটরিয়াম ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই অনুদান কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭৫ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৭ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ফখরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ফখরুল হোসেন জানান, সরকারি এই সহায়তা প্রকৃত দুস্থদের প্রয়োজন মেটাতে সহায়ক হবে। প্রশাসন স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুদান পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গাজীপুরের কালিয়াকৈরে ১২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জনপ্রতি ১০ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হয়।
-6a904256005b0.webp)

0 Comments