হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার পরিচালিত এই হামলায় সেনা সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও মার্কিন কর্মকর্তারা। প্রায় এক মাস পর ইরানে এটিই প্রথম কোনো মার্কিন হামলা।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সরদার মোহেবি এই হামলাকে যুক্তরাষ্ট্রের একটি ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল হিসেবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ও অর্থনৈতিকভাবে চড়া মূল্য দিতে হবে। তবে আইআরজিসি হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে মাইন স্থাপনের প্রস্তুতির সময় লারাক দ্বীপের দুটি লঞ্চার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন যে, নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করা যেকোনো নৌযান তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহেই ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌ-পথ থেকে মাইন সরানোর কাজ শেষ করেছে।
হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে হতাহতের খবর নিশ্চিত করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মাইন স্থাপনের প্রস্তুতির সময় এই হামলা চালানো হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের।


0 Comments