রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. নাজির হোসেন উজিরের ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরিয়াপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবু তালহা মু. মুস্তাইন বিল্লাহ। এ সময় শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল আলম হুমায়ুন এবং দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএনপি নেতা আক্তার হোসেন ও অ্যাডভোকেট শাহীনুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলেম-ওলামাসহ সহস্রাধিক মানুষ এই আয়োজনে সমবেত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
রাজবাড়ীর পাংশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মো. নাজির হোসেন উজিরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিক মানুষ অংশ নেন।


0 Comments