ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে বর্ষায় নজরুল শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠান

কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে বর্ষায় নজরুল শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠান

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন “বর্ষায় নজরুল”। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতুভিত্তিক গান, কবিতা ও নাট্যাংশ স্থান পায়। অনুষ্ঠানের শুরুতে একাডেমির তালযন্ত্র বিভাগের শিক্ষার্থীরা তবলা লহড়া পরিবেশন করেন। এরপর পর্যায়ক্রমে নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন সংশ্লিষ্ট বিভাগের প্রশিক্ষণার্থীরা।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি ও খেলাঘর সংগঠক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, পাহাড়ি ফুল খেলাঘর আসর ও ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোরশেদ এবং উদীচী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব।

আলোচনা সভায় বক্তারা শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং নজরুল চর্চাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বছরব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়। আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী ইয়োনা ইরা দাশের প্রাণবন্ত ও অভিনব উপস্থাপনা অনুষ্ঠানটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলে।

সংক্ষেপে:
নজরুল বর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বর্ষায় নজরুল শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের নাচ, গান ও আবৃত্তিতে মুখরিত ছিল পুরো আয়োজন। বিস্তারিত জানুন সংবাদে।
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে বর্ষায় নজরুল শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠান

0 Comments