রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে তিনি পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
বিদ্যমান সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। এছাড়া সংবিধানের নিয়ম অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।


0 Comments