ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কলাতলী সৈকতে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা এখনো নিখোঁজ

কলাতলী সৈকতে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা এখনো নিখোঁজ

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মো. হেলাল নামের এক যুবককে উদ্ধার করা সম্ভব হলেও তার বাবা আনোয়ার শেখ এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায়। ভুক্তভোগী পরিবারটি মেহেরপুর জেলার পশু হাসপাতাল পাড়া থেকে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, নিখোঁজ পর্যটকদের মধ্যে ছেলেকে উদ্ধার করা গেলেও বাবা আনোয়ার শেখকে খুঁজে বের করতে জেলা প্রশাসন তৎপরতা চালাচ্ছে।

বিচ কর্মীর সুপারভাইজার মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বিচ কর্মীদের সমন্বয়ে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সংক্ষেপে:
কক্সবাজারের কলাতলী সৈকতে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মেহেরপুরের বাসিন্দা বাবা আনোয়ার শেখ এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও বিচ কর্মীরা।
কলাতলী সৈকতে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা এখনো নিখোঁজ

0 Comments