ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চুরির অভিযোগে মোহাম্মদ বেলাল হোসেন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি জয়নব কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বেলাল ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামের হালদা ভ্যালি চা–বাগান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, বেলালের শরীরে কিল-ঘুষিসহ মারধরের একাধিক জখম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই বাড়ির একটি জানালার পাশ থেকে মুঠোফোন চুরির সময় বেলালকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর তাকে গণপিটুনি দিয়ে সেখানে ফেলে রাখা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরোজা আক্তার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিহত বেলালের বিরুদ্ধে থানায় আগে থেকেই দুটি চুরির মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংক্ষেপে:
চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চুরির অভিযোগে মোহাম্মদ বেলাল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীতে মুঠোফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক ১

0 Comments