বাংলাদেশের বাজারে মটোরোলা ব্র্যান্ডের নতুন একটি ফিচার ফোন নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের এই ফোনটিতে ব্যবহারকারীদের আধুনিক চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হলো এতে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা এবং ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, বাংলা কি-প্যাড এবং তারবিহীন এফএম রেডিও শোনার সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে অটো কল রেকর্ডিং ফিচারও রাখা হয়েছে। এছাড়া ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমরি কার্ড সাপোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং একটি শক্তিশালী এলইডি টর্চলাইট ফোনটিকে আরও কার্যকর করে তুলেছে। ক্রেতাদের জন্য এই ফোনের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করা হয়েছে।
নতুন এই ফোন সম্পর্কে টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান জানান, মটোরোলা বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত। আধুনিক প্রযুক্তি ও সহজ ব্যবহারের সমন্বয়ে তৈরি এই ফোনটি মূলত যারা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ এবং টেকসই ডিভাইস খুঁজছেন তাদের জন্য উপযোগী হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, বিশ্বখ্যাত মটোরোলা ব্র্যান্ডের এই নতুন মডেলটি দেশের বাজারে আনতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে টেকটাইম মটোরোলার আরও নতুন নতুন চমক নিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ ফোনটি কালো ও হালকা বেগুনি—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। দেশের বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৫০ টাকা।
টাইপ-সি চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ দেশের বাজারে এলো মটোরোলা এ৩০০ ২০২৬ ফিচার ফোন। ২ হাজার ৩৫০ টাকা মূল্যের এই ফোনে রয়েছে আধুনিক সব সুবিধা ও অফিসিয়াল ওয়ারেন্টি।


0 Comments