আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। বুধবার (১ জুলাই) সংঘটিত এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চারজন ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরীতে নিয়োজিত ওই হেলিকপ্টারটি সাগরে জরুরি অবতরণ করে। তবে এই ঘটনার পেছনে শত্রুপক্ষের কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধারকৃত তিন ক্রু বর্তমানে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ রণতরীতে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই এলাকায় নৌবাহিনীর বিভিন্ন ইউনিট ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরব সাগরে জরুরি অবতরণ করেছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার। তিন ক্রুকে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সদস্যের সন্ধানে তল্লাশি ও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


0 Comments