বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে অবস্থিত নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। গত ৬ জুলাই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়।
নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর নন্দীগ্রাম উপজেলার একজন পরিচিত মুখ। তিনি ইতিপূর্বে নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রাজপথের সাবেক এই ছাত্রনেতা দীর্ঘ সময় ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর বেলায়েত হোসেন আদর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে মহাবিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি তাকে এই পদে মনোনীত করার জন্য বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


0 Comments