জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে আবারও হামলার ঘটনা ঘটিয়েছে ইহুদি দখলদাররা। বুধবার (০১ জুলাই) বেশ কিছু অবৈধ বসতি স্থাপনকারী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে উসকানিমূলক পরিভ্রমণ ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই অনুপ্রবেশের সময় ইসরায়েলি পুলিশ বসতি স্থাপনকারীদের বিশেষ সুরক্ষা প্রদান করে। আল-আকসা চত্বরে প্রবেশ করে তারা তালমুদীয় রীতিনীতি পালন করে, যা ওই এলাকার ধর্মীয় স্থিতিশীলতাকে বিঘ্নিত করে। উল্লেখ্য, পূর্ব জেরুজালেমের এই মালভূমি এলাকাটি ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় দখল করে নেয় ইসরায়েল। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে স্বীকৃত। এই চত্বরে আল-আকসা মসজিদের পাশাপাশি ডোম অফ দ্য রক অবস্থিত। অন্যদিকে, ইহুদিরা এই স্থানটিকে টেম্পল মাউন্ট হিসেবে দাবি করে এবং সেখানে তাদের প্রাচীন উপাসনালয় ছিল বলে বিশ্বাস করে।
জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ও উসকানিমূলক আচার পালনের ঘটনা ঘটেছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই স্থানে এমন কর্মকাণ্ডে উত্তেজনা বিরাজ করছে।


0 Comments