ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঢাকা-১৯ আসনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে বিএনপির ৭০ সদস্যের শক্তিশালী কমিটি ঘোষণা

ঢাকা-১৯ আসনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে বিএনপির ৭০ সদস্যের শক্তিশালী কমিটি ঘোষণা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনের লক্ষ্যে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৭০ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এক স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করেন। ঘোষিত এই কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন ও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নবগঠিত এই কমিটিতে ১৫ জন উপদেষ্টা, ৪ জন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এদিকে, আন্দোলনে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। একইসঙ্গে তারা গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে সব কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংক্ষেপে:
সাভার-আশুলিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে বিএনপির ৭০ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের অনুমোদিত এই কমিটিতে তমিজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
ঢাকা-১৯ আসনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে বিএনপির ৭০ সদস্যের শক্তিশালী কমিটি ঘোষণা

0 Comments