ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের চার সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের চার সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই সাফল্য আসে।

পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস দল সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল ২টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), তাদের দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)।

অভিযানস্থল থেকে মাদক ছাড়াও পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপা ও ধাতুর আংটি, ডিজিটাল ওজন মাপার মেশিন, পাসপোর্ট, ডিভিআর, হিটিং বাল্ব, ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর গামলা এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংক্ষেপে:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের চার সদস্য গ্রেপ্তার

0 Comments