কক্সবাজারের টেকনাফে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহৃত হওয়া পল্লী চিকিৎসক কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) এক সপ্তাহ পর মুক্তি পেয়েছেন। অপহরণকারীরা তাদের দাবিকৃত ১০ লক্ষ টাকা মুক্তিপণ পাওয়ার পর গত ৫ জুলাই রবিবার রাতে তাকে ছেড়ে দেয়। বর্তমানে তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া জুম্মাপাড়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন রবিবার দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করেছিল। দীর্ঘ এক সপ্তাহ গহীন পাহাড়ে বন্দি থাকায় তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন বলে জানা গেছে।
পল্লী চিকিৎসক কামাল উদ্দিনের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আবু সায়েদ। মুক্তিপণ প্রদানের মাধ্যমে তিনি বাড়ি ফিরে আসায় পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
টেকনাফে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে অপহৃত পল্লী চিকিৎসক কামাল উদ্দিন ১০ লক্ষ টাকা মুক্তিপণে এক সপ্তাহ পর মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন।


0 Comments