ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

যবিপ্রবিতে ফুটবল ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে শিক্ষার্থী আহত: দোষীদের বিচারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

যবিপ্রবিতে ফুটবল ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে শিক্ষার্থী আহত: দোষীদের বিচারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রদান করেন।

জানা গেছে, গত ৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ চলাকালীন এআইএস বিভাগের শিক্ষার্থীদের সাথে অন্য বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, প্রক্টরের উপস্থিতিতেই এআইএস বিভাগের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে জিমনেসিয়ামের বাইরে শহীদ মিনার এলাকায় এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি কিল-ঘুষি ও লাথিতে গুরুতর শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে হামলায় জড়িতদের নাম উল্লেখ করে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

সংক্ষেপে:
যবিপ্রবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শিক্ষার্থী আহতের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। দোষীদের শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন এআইএস বিভাগের শিক্ষার্থীরা।
যবিপ্রবিতে ফুটবল ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে শিক্ষার্থী আহত: দোষীদের বিচারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

0 Comments