বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে ব্রাজিল। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সব মিলিয়ে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার পাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।
ফিফার নিয়ম অনুযায়ী, শেষ ষোলোতে পৌঁছানো প্রতিটি দল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পায়। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার বরাদ্দ ছিল প্রস্তুতিমূলক ব্যয়ের জন্য। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৪ টাকা হিসেবে ব্রাজিলের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ৩১৬ কোটি ২০ লাখ টাকা।
এবারের বিশ্বকাপে ফিফা রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা পুরস্কার হিসেবে বিতরণ করছে। এটি ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। এছাড়া রানার্সআপ দল প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল প্রায় ৩৮৯ কোটি টাকা পাবে।
মাঠের পারফরম্যান্সে ভক্তদের হতাশ করলেও এই বিশাল অংকের অর্থ ব্রাজিল ফুটবলের উন্নয়নে এবং জাতীয় দলের পরবর্তী প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বড় অঙ্কের অর্থ পাচ্ছে ব্রাজিল। ফিফা থেকে প্রাপ্ত ৩১৬ কোটি ২০ লাখ টাকা দেশটির ফুটবলের উন্নয়নে ব্যয় করবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।


0 Comments