বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার শহর শাখার আওতাধীন ১২নং ওয়ার্ড উত্তর শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক এবং মোঃ তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনটির ১২নং ওয়ার্ড উত্তর শাখার কার্যক্রম আরও গতিশীল করতে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জসিম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আকাশ, মোঃ নাছির ও মোঃ আবুল বশর।
এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মিজান, মোঃ ফয়সাল, মোঃ রহিম, রবি আলম, মোঃ আমিন, মোঃ পারবেজ, মোঃ মনতাজ, মোঃ রিয়াজ উদ্দিন, সরওয়ার কামাল, মোঃ টিপু, মোঃ ইসমাইল, মোঃ সাজ্জাদ, মোঃ সব্বির ও মোঃ বাপ্পি।
কক্সবাজার শহর শাখার আহ্বায়ক আমান শাহ এবং সদস্য সচিব মোহাম্মদ হোসেন কালুদের স্বাক্ষরে গত ৪ জুলাই এই কমিটিটি অনুমোদন করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার শহর শাখার আওতাধীন ১২নং ওয়ার্ড উত্তর শাখার ২১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে। আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম।


0 Comments