দেশের ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পেল প্রতিষ্ঠানটি। গত ১৯ জুলাই রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এই অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও জানান, তাদের নির্মাণ ও পরিচালনা প্রক্রিয়ায় টেকসই উন্নয়ন একটি অবিচ্ছেদ্য বিষয়। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সহনশীলতা তৈরি এবং পরিবেশ ও জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা হচ্ছে।
ইডটকো বাংলাদেশ তাদের বিভিন্ন সামাজিক উদ্যোগ যেমন ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের ফলে এ পর্যন্ত ১ লাখের বেশি মানুষ উপকৃত হয়েছেন। প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে অবদান রাখছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পুরস্কার জিতেছে ইডটকো বাংলাদেশ। টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নে নিজেদের সক্ষমতা প্রমাণ করল প্রতিষ্ঠানটি।


0 Comments