ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা দেবেন ডোনাল্ড ট্রাম্প

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা দেবেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়, তবেই ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেন যে, এই কর্মসূচির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো সুযোগ থাকবে না। তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি শুধুমাত্র বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য এবং বর্তমানে ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু দেশ এই সুবিধা ভোগ করছে। তবে সৌদি আরবের ক্ষেত্রে এটি পুরোপুরি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর নির্ভরশীল।

আব্রাহাম অ্যাকর্ডসের মূল লক্ষ্য হলো আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনা বা কর্মসূচির বিরোধী নয়। এর আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল যেখানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি নির্মাণের কথা ছিল। তবে সৌদি আরব দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছে যে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা সমঝোতা না হওয়া পর্যন্ত তারা এই চুক্তিতে সই করবে না। উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

সংক্ষেপে:
ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরব যোগ দিলেই দেশটিকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শর্তের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা দেবেন ডোনাল্ড ট্রাম্প

0 Comments