বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির মুখপাত্র।
মুখপাত্র জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষরিত পদত্যাগপত্রটি জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সাথে সাথেই তা কার্যকর হবে। স্পিকার বর্তমানে থাইল্যান্ড সফরে রয়েছেন এবং আজ শুক্রবার (২৪ জুলাই) তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পরই রাষ্ট্রপতি তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি হস্তান্তর করবেন।
তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে যাচ্ছেন। স্পিকার থাইল্যান্ড থেকে দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


0 Comments