উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিএসটিআইয়ের লোগো জালিয়াতি করে পণ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কোটবাজারের ভালুকিয়া সড়কের মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাড়িতে 'পিউরেক্স ফুড প্রোডাক্টশন' নামের ওই বেকারিটি গড়ে তোলা হয়েছিল। কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কেকসহ অন্যান্য বেকারিপণ্য তৈরি করে আসছিল। এমনকি তারা পণ্যের গায়ে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করে বিভিন্ন দোকানে সরবরাহ করত।
অভিযান চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা দেখতে পান, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য উৎপাদন করা হচ্ছে। এই অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উখিয়ার কোটবাজারে বিএসটিআইয়ের লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে পিউরেক্স ফুড প্রোডাক্টশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করেন এসি ল্যান্ড শারমিন সুলতানা।


0 Comments