জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদমর্যাদার ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকালে পদোন্নতি সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন এবং পরবর্তী প্রজ্ঞাপনে আরও ৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রশাসনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পদোন্নতিতে মূলত বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তাদের এবং ২৪তম ব্যাচের যারা আগে বাদ পড়েছিলেন, তাদের বিবেচনা করা হয়েছে। এর আগে প্রশাসন ও অন্যান্য ক্যাডার মিলিয়ে ২৪তম ব্যাচের প্রায় ১৯০ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই ব্যাচের ৮০ জনকে যুগ্ম সচিব করা হয়েছিল। এছাড়া ২৫তম ব্যাচের ১৭০ জন কর্মকর্তার মধ্যে যারা বর্তমানে উপসচিব হিসেবে কর্মরত, তাদের মধ্য থেকে ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, দীর্ঘ সময় ধরে পদোন্নতি বঞ্চিত থাকা ১৫তম ব্যাচের দুইজন উপসচিবকেও এবার যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে।
জনপ্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে ২৫তম ও ২৪তম ব্যাচের কর্মকর্তারা প্রাধান্য পেয়েছেন।


0 Comments