চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একগুচ্ছ নতুন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। রবিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার একটি পরিবর্তিত বা মডিফায়েড ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো পাঠানো হয়। উৎক্ষেপণের পর এগুলো নির্দিষ্ট কক্ষপথে সঠিকভাবে অবস্থান নিয়েছে। এই নতুন স্যাটেলাইটগুলো মূলত চীনের বৃহৎ বাণিজ্যিক লো-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে। চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি ছিল ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম সফল মিশন। বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে দেশটি তাদের বাণিজ্যিক মহাকাশ নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পথে এক ধাপ এগিয়ে গেল।
মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করলো চীন। তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একগুচ্ছ নতুন কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি লং মার্চ রকেট সিরিজের ৬৫৫তম মিশন।


0 Comments