ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হবে বাংলাদেশ: এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হবে বাংলাদেশ: এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় ও শীর্ষ গন্তব্য হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় নীতিগত সংস্কার, সহজ ও টেকসই বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ‘ইনভেস্টরস এক্সপো’ পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংক্ষেপে:
বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের শীর্ষ গন্তব্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এফআইসিসিআই আয়োজিত সম্মেলনে তিনি নীতিগত সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হবে বাংলাদেশ: এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments