কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী নুরুল কাদের প্রকাশ নুর কাদেরকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানার উত্তরণ এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পশ্চিম কুতুবদিয়া পাড়ার ডা. নুরুল ইসলামের ছেলে নুর কাদেরকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে সমিতিপাড়া ও এর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একাধিক মামলা চলমান। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের সমিতিপাড়া ও উপকূলীয় এলাকার ত্রাস ২৩ মামলার আসামি নুরুল কাদেরকে গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে ৫টি মামলায় আদালতের পরোয়ানা ছিল। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


0 Comments