জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্কহার ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, নতুন এই শুল্কের হার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগোর ওপরও ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
অন্যদিকে, চীন, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলসহ ৩৮টি দেশের ক্ষেত্রে শুল্কহার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগের শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের আগে আরোপিত ১০ শতাংশ সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হচ্ছে। ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন এই শুল্কহার কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে এই নতুন শুল্কহার।


0 Comments