যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় ক্রীড়া পরিষদ তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ২০তম গ্রেডের মোট ১৪টি ভিন্ন ক্যাটাগরিতে ৪৯ জনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম গ্রেডে ধানমন্ডি অঞ্চলের জন্য একজন প্রশাসক এবং একজন সহকারী স্থপতি নিয়োগ দেওয়া হবে। ১০ম গ্রেডে ২৪ জন প্রশিক্ষক, ৮ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল), ৪ জন উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক), ১ জন উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি), ১ জন সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার এবং ১ জন গ্রন্থাগারিক নিয়োগ পাবেন। এছাড়া ১১তম গ্রেডে একজন রিপোর্টার ও একজন ইনস্ট্রাক্ট্রেস, ১৬তম গ্রেডে একজন সার্ভেয়ার, ১৮তম গ্রেডে ৩ জন কার্যসহকারী ও একজন সহকারী স্যানিটারি ইন্সপেক্টর এবং ২০তম গ্রেডে একজন মালি নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়সসীমা ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের ফি পদভেদে ৫৬ টাকা থেকে সর্বোচ্চ ২২৩ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে আবেদনের শেষ সময় ৩০ জুলাই। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি জেনে নিন এই সংবাদে।


0 Comments