ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র: কক্সবাজারসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র: কক্সবাজারসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর ও ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সংকেত মেনে চলতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংক্ষেপে:
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কক্সবাজারসহ সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় জেলেদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র: কক্সবাজারসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

0 Comments