নোয়াখালীর সুবর্ণচরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নামের এক ইমাম নিহত হয়েছেন। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার সংলগ্ন চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম সওদাগরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির পর ভোর চারটার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মডেল মসজিদে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। পরবর্তীতে চরজব্বার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেল থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জনপ্রিয় এই খতিবের অকাল মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম। ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
-6a44eadacadc3.webp)

0 Comments