ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই মাশহাদ শহরে মার্কিন হামলা হয়েছে। এতে রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানায়, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি সেতু ধ্বংস হয়েছে।
ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রুটটি দ্রুত মেরামতের কাজ চলছে। তেহরান ও মাশহাদের মধ্যবর্তী এই রেলপথটি ইরানের অন্যতম ব্যস্ত রুট হিসেবে পরিচিত। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলার কথা নিশ্চিত করেন এবং আরও হামলার আভাস দেন।
এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহবাহী মাহান এয়ারের একটি বিমান তার জন্মশহর মাশহাদে পৌঁছেছে। এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানান, প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মাশহাদের ইমাম রেজার মাজারের কাছে দাফন করা হবে। গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে তার স্মরণে শোকানুষ্ঠান চলছে।
ইরানে মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই এই হামলা চালানো হয়।


0 Comments