ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা দেলোয়ার হোসেন

সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা দেলোয়ার হোসেন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে এক ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি দল ছাড়ার এই ঘোষণা দেন। দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি অনৈতিক ভিডিও বিতর্কের জেরে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করার পর দেলোয়ার হোসেন জানান, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের একজন সক্রিয় ও দায়িত্বশীল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানান তারা। নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, দেলোয়ার হোসেন তাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তার সুনির্দিষ্ট পদের বিষয়টি তিনি এই মুহূর্তে নিশ্চিত করতে পারেননি। সংসদ সদস্যকে ঘিরে সৃষ্ট ভিডিও বিতর্কের পর সাতক্ষীরা জেলার রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, নূরনগরের এই ঘটনাটি তারই অংশ হিসেবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংক্ষেপে:
সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা দেলোয়ার হোসেন। এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট ভিডিও বিতর্কের জেরে নৈতিক অবস্থান থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা দেলোয়ার হোসেন

0 Comments