বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌ-রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্থগিত থাকবে। ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভোলার অভ্যন্তরীণ রুটের মধ্যে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষের তথ্যমতে, ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ বেশ কিছু রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এই ঘোষণায় ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরমান হোসেন নামের এক যাত্রী জানান, জরুরি কাজে ভোলায় এসে এখন আটকা পড়েছেন তিনি। এদিকে ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, নিম্নচাপের প্রভাবে নদী বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং জেলায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হওয়ায় ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এতে ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার সাধারণ যাত্রীরা।
-6a4a6730e55ab.webp)

0 Comments