আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘জেএনআইএম’-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, এই সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে নীতিগত মতভেদ রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টারটেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা মালিতে সরাসরি অভিযানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।
যদিও মার্কিন প্রশাসন এই সামরিক প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি, তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে আফ্রিকান দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অস্ত্র ক্রয়ের পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে। মালির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার কঠোর সমালোচনা করে ওয়াশিংটন দাবি করেছে যে, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। পেন্টাগন এই বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর মালিতে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য যে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএম-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল।
মালিতে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলছে নীতিগত আলোচনা ও প্রস্তুতি।


0 Comments