ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী

রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী

রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে ২ জুলাই। ২০১১ সালের এই দিনে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডিস্থ রেনেসা ক্লিনিক প্রাইভেট লিমিটেডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শারমিনা আফরোজ রেশমিন ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৮৯ সালে চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুলে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে। পরবর্তী সময়ে তিনি রামু ডিগ্রি কলেজে বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৭ সালে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতি পান। ২০০৮ সালে তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক এবং দানেশ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সাহিত্য একাডেমি ও রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে জেলায় বেশ কিছু সামাজিক ও জনহিতকর প্রতিষ্ঠান গড়ে ওঠে।

ব্যক্তিজীবনে তিনি চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. ওসমান ফরিদের সহধর্মিণী ছিলেন। তাঁদের দুই কন্যা পৃথুলা ও আত্রেয়ী বর্তমানে উচ্চশিক্ষা শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সংক্ষেপে:
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিনা আফরোজ রেশমিনের ১৫তম মৃত্যুবার্ষিকী

0 Comments