বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে। টেকসই পর্যটন, ইকো-ট্যুরিজম এবং কমিউনিটি বেইজড ট্যুরিজমের প্রসারে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি কেবল প্রদর্শনের বিষয় হিসেবে থাকবে না, বরং একে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে। এর মাধ্যমে পর্যটন খাতের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সংক্ষেপে:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শ্রীমঙ্গলে এক অনুষ্ঠানে তিনি টেকসই পর্যটন ও ইকো-ট্যুরিজম প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা জানান।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শ্রীমঙ্গলে এক অনুষ্ঠানে তিনি টেকসই পর্যটন ও ইকো-ট্যুরিজম প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা জানান।

0 Comments