যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও হস্তক্ষেপ না থাকলে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়ত বা চূর্ণবিচূর্ণ হয়ে যেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেন, ইসরাইলকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র উন্নত অস্ত্রশস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সুসম্পর্কের কথা জানিয়ে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণী পর্যায়ে ব্যাপক প্রভাব বিস্তার করে। ট্রাম্পের মতে, নেতানিয়াহু তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তিনিও স্বীকার করবেন যে ইসরাইলের ব্যবহৃত অধিকাংশ গুরুত্বপূর্ণ অস্ত্র ও প্রযুক্তি যুক্তরাষ্ট্রের দেওয়া। ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন যে ইসরাইল তার পরামর্শকে গুরুত্ব দেয়। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে কিছুটা সংযত রাখা প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ইসরাইল টিকে থাকতে পারত না। উন্নত অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ওয়াশিংটন দেশটিকে সুরক্ষা দিচ্ছে বলে তিনি দাবি করেন।


0 Comments