চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামের এক ট্রাক্টরচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টর চালিয়ে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাক্টরের চাকা খুলে যায়। এতে ট্রাক্টরটি উল্টে গেলে সাকিল সড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের লাইটিং নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল নামের এক চালকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

0 Comments