ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

আয়াতুল্লাহ খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আয়াতুল্লাহ খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, আগামী ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের তেহরান, কোম ও মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অনুষ্ঠানে অংশ নেবেন। স্পিকারের পাশাপাশি জাতীয় সংসদের কয়েকজন সংসদ সদস্যও ব্যক্তিগত উদ্যোগে এই জানাজায় যোগ দিতে ইরান যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইরানের এই শীর্ষ নেতার মৃত্যু হয়। ইরানের কর্তৃপক্ষ ধারণা করছে, এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে জানাজা শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে দাফন কাজ সম্পন্ন হবে।

সংক্ষেপে:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন।
আয়াতুল্লাহ খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0 Comments