বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনোভ্যাকের পক্ষ থেকে দেওয়া এই অনুদান গ্রহণ করেন। হস্তান্তরিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে ৩ লাখ ৮০ হাজার ডোজ বা ৭৬ হাজার ভায়াল ডব্লিউএইচও প্রি-কোয়ালিফাইড পোলিও ভ্যাকসিন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের ইপিআই কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
সংক্ষেপে:
দেশের টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে সিনোভ্যাক ফাউন্ডেশন। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
দেশের টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে সিনোভ্যাক ফাউন্ডেশন। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

0 Comments