Recents in Beach

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ার পদুয়ায় দুধপুকুরিয়া ও শুরুঢাবা পাহাড় এলাকায় স্থায়ী ব্রিজের দাবিতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা

রাঙ্গুনিয়ার পদুয়ায় দুধপুকুরিয়া ও শুরুঢাবা পাহাড় এলাকায় স্থায়ী ব্রিজের দাবিতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুধপুকুরিয়া ও শুরুঢাবা পাহাড় এলাকায় যাতায়াতের জন্য একটি স্থায়ী ব্রিজের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এই এলাকায় যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জনদুর্ভোগের এই চিত্র তুলে ধরে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সমপ্রতি স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির এ বিষয়ে সংসদ সদস্যের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, দুধপুকুরিয়া ও শুরুঢাবা এলাকায় যাতায়াতের জন্য একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

সংক্ষেপে:
রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে দুধপুকুরিয়া ও শুরুঢাবা পাহাড় এলাকায় একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Post a Comment

0 Comments