প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবির গত ২৭ এপ্রিল রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও এদেশের জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। এছাড়া বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকালে উপদেষ্টা সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের এই অকুণ্ঠ সমর্থনের জন্য সৌদি আরবের উপমন্ত্রী তাঁর সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান।
রিয়াদে সৌদি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা পৌঁছে দেন এবং মধ্যপ্রাচ্যের সংকটে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র: প্রথম আলো

0 Comments