পেকুয়ায় শিশুদের হাতে ব্যাটারি রিকশার স্টিয়ারিং, সড়কে ঝরছে প্রাণ ও বাড়ছে দুর্ঘটনা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে অপ্রাপ্তবয়স্ক ব্যাটারি রিকশাচালকের সংখ্যা। এসব কিশোর চালকদের বেপরোয়া গতিতে অটোরিকশা চালানোর কারণে এলাকায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে নিয়মিত প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মাসে মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিমে ভোলাইয়াঘোনা ও মামা ভাগিনার স্টেশন এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটলেও অপ্রাপ্তবয়স্ক চালকদের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধ না হওয়ায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে:
পেকুয়ায় অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া ব্যাটারি রিকশা চালানোর কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত ৬ মাসে নির্দিষ্ট একটি স্থানেই প্রাণ হারিয়েছেন ৬ জন। সাধারণ মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে।