আন্তঃনগর ট্রেনগুলোতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার পর থেকেই এই বিশেষ কোচ চালুর জোর প্রস্তুতি চলছে। আজ সোমবার মেট্রোরেলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে নারীরা আলাদাভাবে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এই ধারাবাহিকতায় ঈদুল আজহার পর দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য একটি করে আলাদা কোচ বরাদ্দ রাখা হবে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, আজ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ ও প্রতিবন্ধীরা মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ে যাতায়াতের সুবিধা পাবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলে বিশেষ কার্ড এবং আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা খুব শীঘ্রই কার্যকর করা হবে।
আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ এবং শিক্ষার্থীদের ভাড়ায় ছাড়ের ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী। ঈদুল আজহার পর সব ট্রেনে এই সুবিধা চালু হবে। মেট্রোরেলেও প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ ছাড়।

0 Comments