জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সরকারের শীর্ষ পর্যায়ের মধ্যে দৃশ্যমান দূরত্ব এবং প্রটোকল পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। গত ঈদুল ফিতরের জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাশাপাশি বসলেও এবারের ঈদুল আজহায় তাদের বসার আসনে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সাধারণত রাষ্ট্রের শীর্ষ দুই ব্যক্তি এক কাতারে পাশাপাশি বসলেও এবার তাদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী অবস্থান করেন। মাত্র দুই মাসের ব্যবধানে এই আকস্মিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চিকিৎসার নামে রাষ্ট্রপতির লন্ডন সফরকালে অভিজাত মার্কেটে কেনাকাটার খবর প্রকাশ্যে আসার পর সরকারের শীর্ষমহল তার ওপর নাখোশ হয়েছে। এছাড়া পতিত স্বৈরশাসকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে বহাল থাকা নিয়ে দেশের বিভিন্ন মহলে আগে থেকেই সমালোচনা ও বিতর্ক রয়েছে। এই প্রটোকল পরিবর্তন কি কেবল নিরাপত্তার খাতিরে নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে সচেতন মহলে আলোচনা চলছে।
ঈদ জামাতে রাষ্ট্রপতি ও সরকারের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রটোকল পরিবর্তন এবং দৃশ্যমান দূরত্ব নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। লন্ডনে কেনাকাটা ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ।

0 Comments