জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা’ সংক্রান্ত একটি সংবাদ শিরোনামকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এই বাদানুবাদ শুরু হয়। সংসদ অধিবেশনে আলোচনা চলাকালে এই বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।