আগামী ৫ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর আগে গতকাল বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ স্থানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ ছিল।
আগামী ৫ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সূত্র: Sangbad

0 Comments